মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

নানা বাড়িতে বেড়াতে এসে প্রান গেল শিশু অপুর্ব”র

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৭২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নানার বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শিশু অপূর্ব (৯) নামে এক শিশুর।মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী ৬ নং ওয়ার্ডে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব  উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে  মমিনুর ইসলামের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ঘরের ভিতরে খেলতে গিয়ে হঠাৎ একটি ইলেকট্রিক সকেটের ভিতরে হাত দেয়। এ সময় গুরুতর আহত হলে তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।সিংগীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আল আসফা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে শিশুটির মৃত্যু হয়েছে।হাতীবান্ধা থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit