শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

তাপমাত্রা বাড়বে ঢাকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার সকালে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.০ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকায় বুধবার সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিট এবং মঙ্গলবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে।

কিউএনবি/অনিমা/০৪.১০.২০২২/সকাল ১০.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit