বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

রাজধানীতে বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর গুলিস্তান ট্রেড সেন্টারের পাশে বিআরটিসির দোতলা বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।

রোববার বেলা ১২টার দিকে গুলিস্তান ট্রেড সেন্টারের পাশে ক্রসিংয়ে দ্বিতল বাসের ধাক্কায় প্রথমে ওই নারী আহত হন। পরে তাকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, একটি বিআরটিসি বাসের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পরপর বিআরটিসি বাস জব্দসহ তার চালককে আটক করা হয়েছে।
  
তিনি আরও জানান, তৎক্ষণিকভাবে ওই নারীর নাম ঠিকানা জানা যায়নি। তার পরনে ছিল সালোয়ার কামিজ। তবে দেখে মনে হচ্ছে ওই নারী ভবঘুরে হতে পারেন।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit