বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। রবিবার (২ অক্টোবর) ভোর থেকে আকাশজুড়ে মেঘের খেলা শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। 

তবে বৃষ্টির কারণে কিছুটা অসুবিধায় পড়েছে ব্যস্ত নগরবাসী। বৃষ্টিতে ভিজে অনেককে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে। নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতেও কিছুটা ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী।

প্রচণ্ড গরমে জনজীবনে যখন নাভিশ্বাস হয়ে উঠেছিল, ঠিক তখনই এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া শীতল হয়েছে।

এদিকে দেশে কোথাও কোথাও আজ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়াও কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit