বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আবারো বাড়ল রেপো সুদহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫০ Time View

ডেস্কনিউজঃ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আবারো বাড়ানো হয়েছে রেপোর সুদহার। রেপো সুদহার সাড়ে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মনিটরি পলিসি কমিটির ৫৬তম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

ফলে, রেপো তথা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নেয়া ধারের বিপরীতে এই বর্ধিত হারে সুদ দিতে হবে। রেপোর মাধ্যমে সাধারণত এক দিনের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করা বা জমা রাখা হয়।

রাশিয়া-ইউক্রেন সংঘাত ও টাকার মান কমে যাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে। এটি সামাল দিতে তিন মাসের ব্যবধানে রেপো হার আবারো বাড়ানো হলো। এবার বাড়লো ২৫ বেসিস পয়েন্ট।

তবে অন্যান্য নীতি সুদহার যেমন- রিভার্স রেপো ৪ শতাংশ, বিশেষ করে রেপো ৮ শতাংশ ও ব্যাংক রেটে ৪ শতাংশে কোনো বদল করা হয়নি।

এ নির্দেশনা ২ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ৩০ জুন চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণার সময় রেপো সুদহার ৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক।

তার আগে ২৯ মে রেপো সুদহার ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করা হয়।

কিউএনবি/বিপুল/ ২৯.০৯.২০২২/ রাত ১১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit