বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

জাতীয় নির্বাচনে চমক আছে: ইসি রাশেদা সুলতানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনে চমক আছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত সফরে গিয়ে রংপুর সার্কিট হাউসে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অনেক রাজনৈতিক দল নির্বাচন কমিশনের ডাকে সাড়া দেয়নি। তবে সাড়া যে একেবারে দেবে না, সেটি এখনও বলা যাবে না। আমরা আশা করি সাড়া দেবে।

বেগম রাশেদা সুলতানা বলেন, ইভিএম নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেন। কিন্তু বিভিন্ন মাধ্যমে এখন পর্যন্ত শঙ্কার কোনো কারণ খুঁজে পায়নি নির্বাচন কমিশন। আমরা সবাইকে একাধিকবার উদাত্ত আহ্বান জানিয়েছি ইভিএমের কোনো ত্রুটি শনাক্ত করতে পারলে আমাদের অবহিত করবেন। কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো ত্রুটি শনাক্ত করতে পারেননি। 

তিনি আরও বলেন, রংপুর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে এখনও কোনো মিটিং হয়নি। কোনো প্রস্তুতি কিংবা কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে জানিয়ে বেগম রাশেদা সুলতানা বলেন, এটি চলমান বিষয়। সব নির্বাচনের বুথে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে।

ইতোমধ্যে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। তবে জেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবস্থা থাকলেও সিসি ক্যামেরা থাকবে না। এ সময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাবসহ অন্যান্য নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit