শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ৫ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৩টি একনলা বন্দুক,দুই রাউন্ড তাজা গোলা ও কিছু দেশীয় উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতরা হলো,জিন্টু (৩৬),হারুন (৩৭) লিটন (৩৫) মোশারফ (৩৬) আজিম বেপারী (২৭)।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।  

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নোয়াখালী জেলার মেঘনা নদী সংলগ্ন হাতিয়া উপজেলার ঘাসিয়া চর একটি অপরাধ প্রবণ অঞ্চল। ওই চরে একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে ডাকাত খোকন গ্রুপ এবং ডাকাত ফোকরা বাহিনী বুধবার দিনগত রাত ৩টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। এমন খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের তিনটি অভিযানিক দল ঘাসিয়ার চরে অভিযান চালায়। ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্ন ভাবে নৌকা যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

ওই সময় কোস্টগার্ড তাদের ধাওয়া করে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীর চর আবদুল্লাহ থেকে ৩টি একনলা বন্দুক,দুই রাউন্ড তাজা গোলা,৬টি রামদা ও ৫টি বল্লমসহ ডাকাত খোকন বাহিনীর ৫সদস্যকে আটক করে।  পরে জব্দকৃত অস্ত্রসহ ডাকাতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।       

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit