বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সেই নেপালের বিপক্ষেই হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : গত ১৯ সেপ্টেম্বর নেপালকে তাদের ঘরের মাঠ দশরথ স্টেডিয়ামে ৩-১ গোলে হারিয়ে সাফে প্রথম শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ নারী ফুটবল দল। এক সপ্তাহের ব্যবধানে সেই দশরথ স্টেডিয়ামেই স্বাগতিক নেপালের বিপক্ষে হারল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলটি মঙ্গলবার ৩-১ গোলে পরাজিত হয়। 

প্রীতি ম্যাচের প্রথমার্ধ বাংলাদেশ শেষ করেছে ৩-০ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে একটি গোল করে হারের ব্যবধান কিছুটা কমায় লাল-সবুজের দল। খেলার শুরুর দিকে নেপালের বিপক্ষে সমানে সমান লড়ছিলও বাংলাদেশ। ষোড়শ মিনিটে জামালে ফ্রি কিক ক্রসবারে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি নষ্ট হয় দলের। এরপর একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে তারা।

দুই মিনিট পর এগিয়ে যায় নেপাল। ডান দিক থেকে বিমল ঘারতি মাগারের ফ্রি কিকে জটলার ভেতর থেকে হেডে লক্ষ্যভেদ করেন অঞ্জন বিস্তা। সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ ২৬তম মিনিটে সুযোগ পেয়েছিল। কিন্তু রাকিব হোসেনের নিচু কোনাকুনি শট আটকান অধিনায়ক ও গোলরক্ষক কিরণ কুমার লিম্বু। পরের মিনিটের গোলে ম্যাচে চালকের আসনে বসে নেপাল। স্বাগতিকদের প্রথম প্রচেষ্টা গোলকিপার আনিসুর রহমান জিকো প্রতিহত করলেও অঞ্জনের ফিরতি শট আটকাতে পারেননি তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit