শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ফের নোয়াখালীতে স্কুল ছাত্রীর উপর হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ফের বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীর ওপর হামলার হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে,আঘাত ততো গুরুত্বর নয়।  হামলার শিকার স্কুলছাত্রীর নাম রাবেয়া বসরী (১৫) সে সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম রাজারামপুরের আলী হোসেনের মেয়ে এবং নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর মহল্লায় এ ঘটনা ঘটে। 

নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন কৃষ্ণ পাল বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে রাবেয়া বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেয়। সে হরিনারায়ণপুর মহল্লায় পৌঁছলে পেছন থেকে রিকশাযোগে কে বা কাহার তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। পরে বিষয়টি টের করতে পেরে বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করে। এরপর তার পরিবার তাকে নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান।

শেষে তাকে সুধারাম মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান,ব্যাটারি চালিত অটোরিকশা থেকে অজ্ঞাত কেউ ওই স্কুল ছাত্রীর ঘাড়ে আঁচড় দিয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit