শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নারীর প্রতি সহিংসতা রোধের শপথ নিয়ে প্রথম বর্ষপূর্তি উৎসব করেছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নারীর প্রতি সহিংসতা রোধের শপথ নিয়ে প্রথম বর্ষপূর্তি উৎসব করেছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স। শপথবাক্য পাঠ করার অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) মিলনায়তনে সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন করে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স প্রতিষ্ঠার শুরু থেকে জেলা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করছে। গত ১১ মাসে ৩৭২টি সাইবার অভিযোগের মধ্যে ৩৪৮ টি সমাধান করা হয়। একই সময়ে ৫ হাজারের বেশি এডাল্ট একাউন্ট ডিজেবল করা হয়। সেই সাথে বছরব্যাপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার সচেতনতা বিষয়ে ১২টি সেমিনার আয়োজন করে। সামাজিক নানা উদ্যোগের অংশ হিসেবে এই সংগঠন শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের খাবার প্রদান, রমযানে সুবিধা বঞ্চিতদের মধ্যে ইফতার আয়োজন, ঈদ সামগ্রি বিতরণ ও ঈদ উল আযহায় গরু কুরবানী, সিলেটের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণে অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানে প্রথমবারের মত আমরা গোলাপ প্রবর্তীত ‘ইয়থ ভলেন্টিয়ার এ্যওয়ার্ড ২০২২ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিভিন্ন অবদানে জন্য ছয়জন স্বেচ্ছাসেবকের হাতে ‘ইয়থ ভলেন্টিয়ার এ্যওয়ার্ড ২০২২ প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন। সংগঠনের উপদেষ্টা মুনীম ফয়সালের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের ( নোবিপ্রবি) ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রধান বক্তা ছিলেন (নোবিপ্রবি) মেরিন সায়েন্স ও ফিসারিজ বিভাগের চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, কবি ও সাংবাদিক জামাল হোসেন বিষাদ, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান, সংঠনের সভাপতি সাইদুর রহমান রায়হান। পরে অতিথিরা প্রথম বর্ষপূর্তির কেক কাটেন। এরপর জেলার বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সম্মননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit