বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

চোখওঠার ৭ দিনের মধ্যে বিদেশ ভ্রমণ না করার আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : চোখওঠা রোগীদের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ চোখওঠার সাত দিনের মধ্যে যাত্রীদের বিদেশ ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে বিমানবন্দরের উপপরিচালক মো. কামরুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগে প্রতিদিন চোখওঠা আক্রান্ত বহির্গামী যাত্রী পরিলক্ষিত হচ্ছে। এর প্রেক্ষিতে যাত্রীদের সুবিধার্থে কিছু নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নির্দেশনাগুলো হলো―বিদেশগামী যাত্রীদের চোখওঠার লক্ষণ প্রকাশের সাত দিনের মধ্যে সম্ভব হলে যাত্রীদের বিদেশ ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

তবে বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ভিসাসংক্রান্ত জটিলতা ও জরুরি প্রয়োজনে চোখওঠা রোগে আক্রান্ত যাত্রীরা ভ্রমণ করলে বিএমডিসি রেজিস্টার্ড একজন চক্ষু বিশেষজ্ঞ/এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন এবং উপযুক্ত প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ এবং সানগ্লাস পরে বিমানবন্দরে উপস্থিত হবেন। বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা রোগীর অবস্থা পর্যবেক্ষণ ও উল্লেখিত ডকুমেন্টস যাচাই করে যাত্রীকে ভ্রমণের ফিটনেস সনদ দেবেন বলে এতে উল্লেখ করা হয়।  

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit