বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

এবার নেপালের মুখোমুখি জামাল ভূঁইয়ারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ ফুটবল টুর্নামেন্টে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই নেপালের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়ারা। 

সাবিনাদের সাফ জয়ের মঞ্চ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল পৌনে ৬টায় প্রীতি ম্যাচে নেপাল জয়ের মিশনে নামবে বাংলাদেশ।

মেয়েরা নেপালকে হারিয়ে সাফ জিতেছে। জামালরা কি পারবে নেপালকে হারাতে? কিছুদিন ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে। তাই তো সাবিনাদের অসাধারণ সাফল্য  জামালদের ওপর বাড়িয়েছে চাপ।

কাঠমান্ডু জয়ে রাঙাতে চাইছেন ৩৭ বছর বয়সী কোচ হাভিয়ের কাবরেরা। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২২ দিনের লম্বা ট্রেনিং এবং কম্বোডিয়ার বিপক্ষে জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে। এখানে রিকোভারির দিকে আমরা গুরুত্ব দিয়েছি। আবহাওয়াও অনুকূল। ছেলেরা ম্যাচ জেতার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে।”

কোচের মতো অধিনায়ক জামাল ভূঁইয়াও আত্মবিশ্বাসী। তিনি বলেন, “কম্বোডিয়ায় ম্যাচ খেলে এসেছি এবং নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত আমরা। আমাদের আত্মবিশ্বাস আছে। তবে নেপাল হোম টিম, তাদের আমরা সম্মান করেই খেলতে নামবো। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চাই। বলের জন্য লড়াই করতে চাই।”

র‌্যাঙ্কিং বিবেচনায় নিলে হিমালয়ের দেশটি বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। অবস্থান ১৭৬তম। আর বাংলাদেশের অবস্থান ১৯২। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড দেখলে লাল-সবুজ দলের জয়ের পাল্লাই ভারি। 

২৩ বারের মুখোমুখিতে ১৩ বার জিতেছে বাংলাদেশ দল। ড্র হয়েছে তিনবার। বিপরীতে হেরেছে সাতটি। সবশেষ ২০২১ অক্টোবরে সাফের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। 

কিউএনবি/অনিমা/২৭.০৯.২০২২/দুপুর ১২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit