শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইভিএমের পক্ষে মন্দির-মসজিদেও প্রচারণা চালাবে ইসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ‘ভ্রান্ত্র’ ধারণা দূর করতে ব্যাপক প্রচারে নামছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে রেডিও, টেলিভিশন ছাড়াও মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রচার চালানো হবে। আজ সোমবার নির্বাচন ভবনে অষ্টম কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান। তিনি বলেন, ইভিএমের প্রকল্প পরিচালক কর্নেল রাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) করার জন্যে।

জনগণ যাতে ইভিএম সম্পর্কে স্পষ্ট ধারণা পায় এবং কিভাবে ভোট দেবে তা প্রচার করার এ জন্য তারা কাজ করবেন। অল্প সময়ের মধ্যে কমিশনকে তারা কর্মপরিকল্পনা পেশ করবেন। তারপর কমিশন এটি প্রচারের ব্যবস্থা করবে। তিনি বলেন, এতে অনেক কিছু থাকবে। টিভিসি ছাড়াও পত্র-পত্রিকা, মসজিদ-মন্দিরে আমাদের যে প্রচার, সেটি থাকবে।   শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচার হবে। বিভিন্ন ধরনের প্রচার থাকবে। এটি একটি সমন্বিত কর্মসূচি। ইভিএম প্রকল্প পরিচালককে দায়িত্ব দিয়েছি বিভিন্ন টিভি চ্যানেলে, বিটিভিতে, ফেসবুকে, সবজায়গায় প্রচার করার জন্য।

ইসি সচিব বলেন, ইভিএমের কোন বাটনটি চাপ দেবেন তা নিয়ে প্রশ্ন আছে। অনেকের এই ধারণা থাকে যে, আমি কলা মার্কায় ভোট দিতে চাই, বাটনে টিপ দিলে আম মার্কায় ভোট চলে যেতে পারে। এরকম ধারণা জনগণের মধ্যে থাকতে পারে। এই ধারণাগুলো দূর করার জন্য, যতগুলো ডাউট আছে, সেগুলো প্রশ্নাবলী আকারে করে একটা টিভিসির মতো করা হবে। এই কাজটি আমাদের ইভিএমের যিনি পিডি তাঁকে দিয়েছি। তিনি প্রস্তুত করে কমিশনকে দেখাবেন। কমিশন এটি দেখে সন্তুষ্ট হলে এটি আমরা প্রচার করব।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit