শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নির্বাচনে কারচুপি হয় না, ইতিহাসের বড় কৌতুক: আ স ম রব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচনে কারচুপি হয় না এ ধরনের মন্তব্য ইতিহাসের বড় কৌতুক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি এবং ক্ষমতায় থাকলে নির্বাচন নিরপেক্ষ হয়’- সরকারের এসব সত্য বিবর্জিত বক্তব্য ইতিহাসের বড় কৌতুক হিসেবে জনগণ প্রত্যাখ্যান করেছে। খাগড়াছড়ি জেলা জেএসডি প্রতিনিধি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন আবদুর রব।

এসময় আ স ম রব বলেন, গত এক দশক জাতীয় সংসদসহ স্থানীয় সরকার নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ সত্য অস্বীকার করে সরকার জনগণের আত্মসম্মানকে আঘাত করেছে। ক্ষমতার দাপটে সত্য অস্বীকার করার কারণে ইতিহাসের কাছে আওয়ামী লীগ করুণাযোগ্য হয়ে থাকবে। রব বলেন, ক্ষমতার দাপটে সরকার বললেই সত্য মুছে যাবে-এ ধারণা সরকার এবং আওয়ামী লীগকে কূপমণ্ডূক প্রতিষ্ঠানে পরিণত করছে। বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে সরকার মিথ্যা বানোয়াট ও অসত্য বলা থেকে বিরত থাকতে হবে।

স্বনির্ভর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি কারবারি সমিতির উপদেষ্টা সাবেক সভাপতি, জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য যতীন বিকাশ চাকমা। খাগড়াছড়ি কারবারি সমিতির সভাপতি রনিক ত্রিপুরার পরিচালনায় বক্তব্য দেন জেএসডি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছারওয়ার আলম আরজু, সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, জেএসডি চট্রগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি মাহবুবর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যুবপরিষদ নেতা আবদুল মালেক গাজী, খাগড়াছড়ি কারবারি সমিতির সাধারণ সম্পাদক হেমা রঞ্জন চাকমা, রতন বিকাশ চাকমা, যতিন বন্ধু ত্রিপুরা, মংশি প্রু, সুগত চাকমা, বাবু অংশাপ্রু ও রোনালী রোয়াজা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit