বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

জেলা পরিষদে বিনা ভোটে চেয়ারম্যান ২৭ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্কনিউজঃ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ২৭ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে প্রায় সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

রোববার (২৫ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

যাচাই-বাছাই শেষে ৬১ জেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০ জন। এদের মধ্যে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। সমসংখ্যক জেলায় সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬২০ জন। এর মধ্যে ১৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

এছাড়া ৬১ জেলায় সাধারণ সদস্য পদে ১৫০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬৮ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিল ১৮ সেপ্টেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ছিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি হয় ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২৫ সেপ্টেম্বর।

প্রতীক বরাদ্দের তারিখ রয়েছে ২৬ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর চূড়ান্ত ভোট হবে। এর মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তারা।

বিপুল/ ২৫.০৯.২০২২/রাত ১২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit