মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ম্যাচসেরা হয়ে যা বললেন সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চলতি মৌসুমে গায়ানার হয়ে খেলছেন সাকিব আল হাসান। নিজের প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মতো পাননি সাফল্য সাকিব। তবে তৃতীয় ম্যাচে স্বরুপে ফিরেছেন এই অলরাউন্ডার। শনিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে রীতিমতো ঝড় তুলে ছন্দে ফিরেছেন টাইগার অধিনায়ক। 

বলিউড বাদশাহ শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এ ম্যাচে ব্যাট হাতে যেমন অনবদ্য ছিলেন সাকিব তেমনই বল হাতেও।আগের দুই ম্যাচে রান না পাওয়া সাকিব এদিন ২৫ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। ব্যাটের পর বল হাতেও এদিন গায়ানার হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার উঠে সাকিবের ঝুলিতে।  

ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিতে এসে সাকিব বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। প্রথম দুই ম্যাচে ভালো করতে পারিনি তবে আজকের রাতটা আমার ছিল।’

সংক্ষিপ্ত স্কোর-
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৭৩/৬ (২০ ওভার) গুরবাজ ৬০, হেমরাজ ৪, হোপ ১৪, সাকিব ৩৫, শেফার্ড ৬, হেটমায়ার ২৩, স্মিথ ২২*; নারাইন ২/২৩, রামপল ১/৫২, সামিত ১/২৩

ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৩৬/১০ (২০ ওভার) সেইফার্ট ১৩, মুনরো ৩০, সামিত ৩৪, পুরান ১, পোলার্ড ১৩, রাসেল ১২, নারাইন ১৯; সাকিব ৩/২০, জুনিয়র ২/২৬, মতি ১/১৬, তাহির ২/৩১, স্মিথ ১/২১

ফল: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে জয়ী

ম্যাচসেরা: সাকিব আল হাসান

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit