বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

পিএসজিতে কেমন আছেন মেসি? জানালেন নিজেই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইতে মাঠে ও মাঠের বাইরে মানিয়ে নিতে কষ্ট হয়েছে, লিওনেল মেসি নিজেই জানিয়েছিলেন এ কথা। গত মৌসুমের পারফরম্যান্সও খুব একটা ভালো ছিল না তার। তবে চলতি মৌসুমে ছন্দেই আছেন তিনি। লিগ ওয়ানের ৮ ম্যাচে ৪ গোলের সঙ্গে করেছেন ৭ অ্যাসিস্ট।

মেসি জানিয়েছেন, পিএসজিতে এখন ভালো অনুভব করছেন তিনি। হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের পর জানান, অনেকটাই মানিয়ে নিয়েছেন দলের সঙ্গে। মেসি বলেছেন, ‘আমি ভালো অনুভব করছি, এটা গত বছরের থেকে আলাদা। আর আমি জানতাম এমন হবে। গত বছর, যেমনটা বলেছি খারাপ সময় ছিল। এই বছর আমি নতুন ভাবনা নিয়ে এসেছি, ক্লাবের সঙ্গে আরও বেশি মানিয়ে নিয়েছি। ড্রেসিং রুম, খেলা, সতীর্থ; সবকিছুর সঙ্গেই। আমি খুব ভালো বোধ করছি।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit