শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

পুতিন জেনেশুনে নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে রিজার্ভ সৈন্যদের ডেকে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যাদের সামরিক প্রশিক্ষণ আছে তাদের রিজার্ভ সৈন্য হিসেবে তালিকাভুক্ত করার পাশাপাশি রিজার্ভ তালিকায় সাবেক সৈন্যরাও রয়েছেন। এরপরই রাশিয়ায় প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন জেনেশুনে তার নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়া এক ভাষণে একথা বলেন জেলেনস্কি। রবিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় রাশিয়ানদের উদ্দেশে রুশ ভাষায় বক্তব্য দেন জেলেনস্কি। সেখানে রাশিয়ানদের সতর্ক করে তিনি বলেন, তাদের প্রেসিডেন্ট জেনেশুনে ‘রুশ নাগরিকদের মৃত্যুর জন্য (ইউক্রেনে) পাঠাচ্ছেন’। বক্তব্যে মস্কোর বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন: ‘আপনাদের সঙ্গে সভ্য আচরণ করা হবে… আপনাদের আত্মসমর্পণের পরিস্থিতি কেউ জানবে না’।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit