মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

লালমনিরহাটে ইউজিসি ফাউন্ডেশন ক্রিকেট টিমের অনুশীলন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় আনতে ক্রিকেট অনুশীলনের আয়োজন করেছে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন। শনিবার (২৪ সেপ্টেম্বর ) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে ২দিন ব্যাপী এ অনুশীলন ক্যাম্পের সমাপনী ঘটে। মূলত একঘেয়েমির জীবন থেকে প্রতিবন্ধীদের কিছুটা আনন্দ দেওয়ার উদ্দেশ্যে প্রতিবন্ধী খেলোয়াড়দের অংশগ্রহণে এ  অনুশীলন ক্যাম্প।

২দিন ব্যাপী এ অনুশীলন ক্যাম্পের সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার মেয়র ও ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম স্বপন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেলিন, লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান।

বক্তব্য রাখেন ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের কোষাধ্যক্ষ মাহবুবার রহমান মাহবুব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু হুরায়রা আল শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, তারকা ক্রিকেটার আবু রায়হান, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রাশেদুজ্জামান মিলু, আনিছুর রহমান লাডলা, জেলা কোচ জিকরুল ইসলাম ফাতেমী নিকেল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, আইসিআরসির কোচ মনিরুজ্জামান, ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সাধারণ সম্পাদক মুহিন রায় প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম আউয়াল, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সহ-সভাপতি আবু জাহের ভূট্টু, কোচ তফিকুল ইসলাম তমালসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির।

উল্লেখ্য যে, ২দিন ব্যাপী এ ক্যাম্পেইনে চট্টগ্রাম, কক্সবাজার, কিশোরগঞ্জ, রাজশাহী, ভৈরব, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, নাটোর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন।

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit