মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

ক্ষমতা হারিয়ে বিএনপি আজ উম্মাদ হয়ে গেছে–শাজাহান খাঁন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খাঁন বলেছেন,ক্ষমতাচ্যুত হয়ে হয়ে বিএনপি আজ উম্মাদ হয়ে গেছে, আর এই উম্মাদ দিয়ে সরকার পরিচালনা কোনদিনই সম্ভব নয়। তাই আগামী জাতীয় নির্বাচনে আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে আ’লীগকে ক্ষমতায় আনতে হবে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাজাহান খাঁন আরও বলেন, বাংলাদেশকে যদি আরও উন্নয়নশীল ও সমৃদ্ধ সোনার দেশ হিসেবে দেখতে চান ও বাংলাদেশকে যদি খুন, ধর্ষন, গুম ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে দেখতে চান তাহলে আবারও শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগকে ক্ষমতায় আনতে হবে।
প্রধান অতিথি আরও বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়া নাকি মহিলা মুক্তিযোদ্ধা। তার কাছে আমার প্রশ্ন ওই সময় খালেদা জিয়া কোথায় ছিলেন? ওই সময় খালেদা জিয়া সেনা ক্যাম্পে মেজর জানজুয়ার  আতিথেয়তায় ছিলেন। তিনি কখন মুক্তিযুদ্ধ করলেন? তাহলে তিনি কেমন করে মহিলা মুক্তিযোদ্ধা হলেন। ক্ষমতা হারিয়ে তারা উম্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে।  আর এই উম্মাদ পাগল দিয়ে কখনো সরকার পরিচালনা সম্ভব নয়।
সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সম্মেলনের উদ্বোধক লালমনিরহাট জেলা আ’লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আ’লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমী ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit