বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

রাশিয়ায় ফের যুদ্ধবিরোধী বিক্ষোভ, গ্রেফতার ১৩০০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও সেনা সমাবেশে ভ্লাদিমির পুতিনের নির্দেশের প্রতিবাদ করায় এক হাজার তিনশতর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাশিয়ার মানবাধিকার গ্রুপ অভিডির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এক হাজার ৩০০ বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ গ্রেফতার হয়েছেন সেন্ট পিটার্সবার্গ ও মস্কোতে। এ ছাড়া ইরকুতস্ক, অন্যান্য সাইবেরিয়ান শহর ও ইয়েকাতেরিনবার্গে অনেককে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বুধবার রাশিয়া ও এর নাগরিকদের রক্ষায় যুদ্ধ করার জন্য আরও সেনা সমাবেশের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নির্দেশনার ফলে যারা কোনো একসময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন সেসব রিজার্ভিস্টদের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে বলে নির্দেশ দেন তিনি।

পুতিন বলেন, মাতৃভূমি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আর জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য তিনি সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন। 

বুধবার থেকেই সেনা সমাবেশ শুরু হয়ে যাবে বলে জানান তিনি।

পশ্চিমা দেশগুলোর প্রতি হুমকি দিয়ে তিনি বলেন, আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা যদি হুমকির মধ্যে পড়ে, রাশিয়া ও এর জনগণকে রক্ষা করার জন্য আমরা সবরকমের ব্যবস্থা নেব। এটি কোনো ফাঁকা বুলি নয়।

এদিকে রুশ প্রেসিডেন্টের এ ঘোষণার পর রাশিয়া ছাড়ার হিড়িক পড়ে যায়। রাশিয়ার বাইরে যাওয়ার জন্য সব ফ্লাইটের টিকিট বিক্রি হয়ে যায়।

সূত্র: বিবিসি, আলজাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit