বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

উয়েফা থেকে বেরিয়ে এশিয়ান ফুটবল ফেডারেশনে যোগ দিতে পারে রাশিয়া, দাবি রিপোর্টে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) থেকে বেরিয়ে আসার কথা চিন্তা করছে রাশিয়া। দেশটি ইউরোপী ওই ফুটবল সংস্থা থেকে বেরিয়ে এশিয়ান ফুটবল ফেডারেশনে যোগ দিতে পারে। এমন দাবি করা হয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেসটিভিতে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ইউরো কাপের বাছাই পর্বের খেলায় রাশিয়াকে নিষিদ্ধ করার প্রেক্ষাপটে এই চিন্তা করছে মস্কো। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে উয়েফার বাছাই পর্বে নিষিদ্ধ করে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়াকে উয়েফা এবং ফিফার সমস্ত প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে ক্রীড়া বিষয়ক কোর্ট অব আরবিটেশনে আপিল করা হলে তা খারিজ করে দেয়। এখন জার্মানিতে অনুষ্ঠেয় ইউরো কাপের পরবর্তী ভার্সনের খেলার উপর নিষেধাজ্ঞার বিস্তার ঘটিয়েছে ইউরোপ। এ অবস্থায় রাশিয়ার জাতীয় দলের কোচ ভ্যালেরি কার্পিন বলছেন, তারা এ বিষয়ে এখন শক্ত পদক্ষেপ নিতে পারেন এবং উয়েফা থেকে বেরিয়ে এশিয়ান ফুটবল ফেডারেশনে যোগ দিতে পারেন।

এত কিছুর চাপ সত্ত্বেও আগামী ১৫ কিংবা ১৬ নভেম্বর ইরানের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার জাতীয় দল। কাতার অথবা তেহরানে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সূত্র: প্রেসটিভি

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit