রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

খুকীকে পুত্রবধূ করে বঙ্গবন্ধু বার্তা দেন ‘নারী খেলোয়াড়রা এগিয়ে যাও’

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে? জনগণের ওপর ভিত্তি নেই। কোন নিক্তি দিয়ে ওজন করবেন, সাহস নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের চাকা এগিয়ে যাচ্ছে, সেই চাকাকে স্থবির করার চেষ্টা করবেন না।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজনে সংসদ উপনেতা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সেই নারী ফুটবলকে আমাদের নেত্রী প্রেরণা ও শক্তি দিয়েছেন’ জানিয়ে সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, ‘সেই শক্তি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দিয়েছেন, তেমনিভাবে আপনাদের ভুলে গেলে চলবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বড় পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের সঙ্গে সুলতানা কামাল খুকীকে বিবাহবন্ধনে আবদ্ধ করেছিলেন। সুলতানা খুকীকে পুত্রবধূ হিসেবে ঘরে আনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু একটি বার্তা দিয়েছিলেন যে নারী ক্রীড়াবিদরা, নারী খেলোয়াড়রা তোমরা এগিয়ে যাও। তার কন্যা শেখ হাসিনাও সে পথে এগিয়েছেন। ’

‘সাফ চ্যাম্পিয়নশিপ দেশে এসেছে, আমরা অভিনন্দন জানাই। আর আমরা ধিক্কার জানাই ওই বিএনপি-জামায়াতকে, যারা নারীদের পিছিয়ে দিতে সেদিন হত্যা করার হুমকি দিয়েছিল জঙ্গিদের দিয়ে’, বলেন নানক। নানক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি পাকিস্তানপ্রীতি ভুলতে পারেন না। কারণ পাকিস্তানপ্রিয় একটি দল থেকে তার সৃষ্টি। তিনি পাকিস্তানপ্রিয় একটি দল খুঁজে পেয়েছিলেন, সেই দলটির নাম হলো বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এবং এই বিএনপির স্রষ্টা এবং পাকিস্তানের পাহারাদার ছিলেন খুনি জিয়াউর রহমান। ’

বেগম সাজেদা চৌধুরী রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে বলেন, ‘তিনি ছিলেন আমাদের প্রাণের নেত্রী। তিনি আমাদের প্রেরণা, আমাদের শক্তি ও সাহস ছিলেন। ’মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে স্মরণসভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit