রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

সরকারী বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকার স্থলে নেয়া হচ্ছে ৫শত টাকা

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : সরকারী বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১১০ টাকার স্থলে ৪শত টাকা ও নবম শ্রেণির ১৭১ টাকার স্থলে ৫শত অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি অভিভাবকরা।প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, সরকারী বিধি অনুযায়ী ৮ম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি ১১০ টাকা ও ৯ম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা। কিন্তু দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারী এ বিধিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ৮ম শ্রেণীর ৮৬ জন শিক্ষার্থীর কাছে ৪ শত টাকা এবং ৯ম শ্রেণীর ৯৬ জন শিক্ষার্থীর কাছে ৫ শত টাকা করে আদায় করেন।

এতে ৮ম এবং ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে রেজিস্ট্রেশন ফি’র অযুহাতে ৫৬ হাজার ৫ শত ২৪ টাকা অতিরিক্ত আদায় করেন ওই প্রধান শিক্ষক। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন ওই বিদ্যালয়ের সাধারণ অভিভাবকবৃন্দ।এ বিষয়ে প্রধান শিক্ষক জসিম উদ্দিন অতিরিক্ত টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের অন্যান্য খরচের ব্যয় মিটাতে শিক্ষার্থীদের কাছে থেকে বিভিন্ন সময় সরকারী ফি’র পাশাপাশি অতিরিক্ত কিছু টাকা গ্রহণ করা হয়। যা বিদ্যালয়ের উন্নয়নসহ যাবতীয় কাজে ব্যয় করা হয়ে থাকে।হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমদ আহসান হাবীব বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে একাডেমিক সুপারভাইজারকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit