শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সামান্থা ভালো নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : বেশকিছুদিন ধরেই খবরে দেখা যাচ্ছে না দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী সামান্থাকে। ‘পুষ্পা’র আইটেম গান ‘উ আন্তাভা’ গানে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পর গোটা ভারতের চোখের মণি হয়ে উঠেছিলেন তিনি। বলা চলে, এই গানই অভিনেত্রীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তারপর থেকেই প্রতিনিয়ত খবরে থাকতেন সামান্থা।

শোনা যাচ্ছে, সামান্থা গত দুই মাস ধরে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন করছেন। এছাড়াও জানা গেছে, অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন এবং বিবাহবিচ্ছেদ সম্পর্কে আর কিছুই প্রকাশ্যে আনতে চাইছেন না। তাই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন নায়িকা। কিন্তু হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন? আরেকটি প্রতিবেদন বলছে, সামান্থা সম্প্রতি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তিনি।

গত দু মাস আগেই সামান্থা কফি উইথ করণ ৭-এ হাজির হয়ে, নাগা চৈতন্য ও তাঁর বিবাহ বিচ্ছেদের কথা বলেছিলেন। সেটা নিয়েও প্রতিনিয়ত খবর হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এতে হয়তো নায়িকার ব্যক্তিগত জীবনেও প্রভাব আসছে। তাই হয়তো এমনটা সিদ্ধান্ত। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, সম্প্রতি স্বাস্থ্য ভয়ে ভুগছিলেন উ আন্তভা গার্ল। অভিনেত্রী নাকি ত্বকের কোনও রোগে ভুগছেন। তাই খুব শিগগির নেতৃস্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। এমনকি তিনি শারীরিক অবস্থার কারণে, তাঁর পরবর্তী ছবি কুশির শুটিংও স্থগিত রেখেছেন। তবে কবে তিনি ভারতে ফিরবেন তা স্পষ্ট নয়।

সামান্থাকে শেষ দেখা গিয়েছিল, জনপ্রিয় নির্মাতা বিঘ্নেশ শিবানের কাথুভাকুলা রেন্দু কাধলে। এছাড়াও তাঁর অভিনীত হরি এবং হরিশের যশোদা মুক্তির অপেক্ষা রয়েছে, যা তাঁর প্রথম প্যান-ইন্ডিয়া হিসেবে রিলিজ করবে। এছাড়াও তাঁর পৌরাণিক চলচ্চিত্র শকুন্তলমও পোস্ট-প্রোডাকশনের শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও তাঁর প্রথম বিদেশী ছবি, অ্যারেঞ্জমেন্টস অফ লাভও তাঁর পাইপলাইনে রয়েছে।  

ওয়েবসাইট

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit