বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

ইউক্রেনের হামলায় ভয়ে সাবমেরিন সরিয়ে নিয়েছে রাশিয়া!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে, ক্রিমিয়া উপদ্বীপের নৌ ঘাঁটি থেকে নিজেদের কিলো-ক্লাস সাবমেরিনগুলো সরিয়ে নিয়েছে রাশিয়া। কারণ তাদের ভয় এসব সাবমেরিনে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালাতে পারে ইউক্রেন। নিজেদের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার যুক্তরাজ্যের গোয়েন্দারা বলেছে, সাবমেরিনগুলো ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলের বদলে রাশিয়ার মূল ভূখণ্ডের ক্রাসনোদার ক্রাইয়ে সরিয়ে নিয়েছে রাশিয়া।  

ব্রিটিশ গোয়েন্দাদের মতে, সাম্পতিক সময়ে ইউক্রেনের সেনারা দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালানোর যে দক্ষতা দেখিয়েছে সেটির কারণেই এমনটি করেছে রাশিয়া। গত দুই মাসে ক্রিমিয়ায় অবস্থিত কৃষ্ণ সাগরের নৌ বহরের প্রধান কার্যালয় এবং সাকি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে ২০১৪ সালে হামলা চালিয়ে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে ফেলে রাশিয়া। 

এরপর থেকে রাশিয়া দাবি করে ক্রিমিয়া তাদের অংশ। কিন্তু আন্তর্জাতিকভাবে এখনো ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে ধরা হয়। ইউক্রেনের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে ঘোষণা দেওয়া হয়েছে তারা তাদের ক্রিমিয়াও রুশ সেনাদের কাছ থেকে ফিরিয়ে নেবে। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit