বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

শেষ টুর্ণামেন্ট খেলতে লন্ডনে ফেদেরার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : পেশাদার খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে লন্ডনে পৌঁছেছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রজার ফেদেরার। আসন্ন লেভার কাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। গত ১৫ সেপ্টেম্বর এমনটাই ঘোষণা দেন সুইস এই টেনিস তারকা।

আগামী ২৩-২৫ সেপ্টেম্বর লন্ডনে লেভার কাপ অনুষ্ঠিত হবে। তার আগে ২২ তারিখে টিম ইউরোপের সঙ্গে শেষ অনুশীলনে অংশ নেবেন ফেদেরার। তার সাথে এই দলে আরো রয়েছেন রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, এন্ডি মারের মতো বিশ্ব তারকারা। সঙ্গে আরো রয়েছেন তরুণ কাসপার রুড ও স্টিফানোস সিতসিপাস।

১৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি চিঠির মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন ফেদেরার। বর্ণাঢ্য ক্যারিয়ারে এই সুইস তারকা ১০৩টি এটিপি সিঙ্গেলস শিরোপা জিতেছেন, সব মিলিয়ে জয়ী হয়েছেন ১,২৫১টি ম্যাচে। 

এছাড়া রেকর্ড আটটি উইম্বলডন শিরোপাসহ জয় করেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

অবসরের চিঠিতে রজার ফেদেরার লিখেছেন, ‘আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিতব্য লেভার কাপই আমার ক্যারিয়ারের শেষ এটিপি ইভেন্ট। অবশ্যই আমি ভবিষ্যতে আরো টেনিস খেলব, কিন্তু সেটা গ্র্যান্ড স্ল্যাম কিংবা কোনও ট্যুর নয়। এটা আমার জন্য কঠিন একটি সিদ্ধান্ত ছিল। ট্যুর সারাজীবন আমাকে যা দিয়েছে তা সত্যিকার অর্থেই মিস করব। কিন্তু একইসাথে এ জীবনে যা পেয়েছি সেটাও উপভোগ করতে চাই। এই মুহূর্তে আমি নিজেকে পৃথিবীর অন্যতম সৌভাগ্যবান একজন মানুষ হিসেবে বিবেচনা করছি।’

লেভার কাপে টিম ওয়ার্ল্ডের বিপক্ষে লড়াইয়ে নামবে টিম ইউরোপ। টিম ওয়ার্ল্ডে জন ম্যাকেনরোর নেতৃত্বে আরো রয়েছেন দিয়েগো শুয়ার্টজম্যান, এ্যালেক্স ডি মিনার, ফ্রান্সেস টিয়াফো, জ্যাক সক, ফেলিক্স অগার-আলিয়াসিমে ও টেইলর ফ্রিটজ। 

দলের স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে সম্প্রতি যুক্ত হয়েছেন টমি পল।

কিউএনবি/অনিমা/২০.০৯.২০২২/বিকাল ৫.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit