বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ইউক্রেনের আরেক পারমাণবিক চুল্লির কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন বলছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির মাত্র তিনশ মিটার দূরে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউক্রেনের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এ আক্রমণের সিসিটিভি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, দক্ষিণের মিকোলাইভ অঞ্চলে পিভডেনুক্রেইনস্ক প্ল্যান্টের কাছে ওই বিস্ফোরণে জানলার কাঁচ ভেঙে যায় এবং সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর বিবিসির।

ইউক্রেনের সেনাবাহিনী অনলাইনে-এর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, এ ঘটনা থেকে বোঝা যায় যে রাশিয়া সারাবিশ্বকে হুমকি দিচ্ছে। তিনি বলেন, পুরো ইউক্রেন মুক্ত না হওয়া পর্যন্ত রাশিয়ার হাত থেকে ভূমি পুনরুদ্ধারের অভিযান চলবে। এর আগে ইউক্রেনের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া রুশ বাহিনী দখল করে নেওয়ার পর এটি বারবার গোলাবর্ষণের শিকার হয়।

অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের অনেক শহর ও গ্রাম পুনর্দখল করার পর তাদের সৈন্যরা ওসকিল নদীর পূর্ব তীরে এসে পৌঁছেছে, যা এখন যুদ্ধের নতুন ফ্রন্টলাইনের একটি অংশে পরিণত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit