শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নোয়াখালীতে ভিজিএফের দুই ট্রাক চালসহ আটক ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভিজিএফের চাল ভর্তি দুটি ট্রাকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।   আটকরা হলো,  উপজেলার চর আমান উল্যাহ এলাকার আবুল খায়েরের ছেলে ট্রাক ড্রইভার মো.শামীম (৩২), চর জুবলি গ্রামের আব্দুস সোবহানের ছেলে জব্দকৃত চালের মালিক দাবিদার মো. মনির (২৮) ও চর মজিদ গ্রামের আব্দুল হালিমের ছেলে ট্রাক ড্রাইভার মো.ওসমান (১৯)।  

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে দুই ট্রাক চাল আটকের সত্যতা নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস। এর আগে, গতকাল সোমবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের তোতার বাজার ও ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের মঞ্জু চেয়ারম্যান বাজার থেকে ভিজিএফের চাল ভর্তি দুটি ট্রাকসহ তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায় , জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে ট্রলারযোগে দেশের অন্যান্য স্থানে কালোবাজারির মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে তোতা বাজার ও মঞ্জু চেয়ারম্যান বাজার ঘাটে ভিজিএফের চাল গুলো আনা হয়। তোতার বাজার (চট্ট মেট্রো-ট-১২-১০২১) ও মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন ঘাটের পাশে খালি জায়গা থেকে পাচার করতে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-২০৮৫)  লোড করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে চৌকিদার করিমের মাধ্যমে থানা পুলিশকে খবর দিলে ট্রাক এবং আলামতসহ পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে আসে। মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন ঘাটে পুলিশের অভিযান টের পেয়ে ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। 

চাল আটকের বিষয়ে জানতে চাইলে ওসি দেব প্রিয় দাস চাল ভর্তি দুটি ট্রাক আটক করার সত্যতা নিশ্চিত করে বলেন, চালের পরিমাণ এখনো হিসাব করা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল গুলো ভিজিএফের চাল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২০.০৯.২০২২/দুপুর ২.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit