শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার পৃথক বার্তায় তাঁরা নারী ফুটবল দলকে অভিনন্দন জানান। এর আগে সোমবার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জয় করে বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে যায় বাংলাদেশ।

৩৬তম মিনিটে গোল প্রায় করেই ফেলেছিল নেপাল। গোলবারে বল লাগার পর অসামান্য দক্ষতায় নিরাপদ দূরত্বে পাঠিয়ে দেয় বাংলাদেশের ডিফেন্স। ৪১ মিনিটে নেপালের ভুল পাস থেকে সাবিনা বল পেয়ে যান। তার থেকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে ২-০ করে দেন কৃষ্ণা রানী সরকার। ৭০ মিনিটে অনিতা বাসনেতের গোলে ব্যবধান কমায় নেপাল। ৭৭তম মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায় কৃষ্ণার দ্বিতীয় গোলে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশের মেয়েরা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit