বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

খাগড়াছড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে ৩ ফার্মেসীকে  জরিমানা।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ  এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় অপরাধে ৩ ফার্মেসীকে ২৭হাজার টাকা জরিমানা  করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৯ সেপ্টেম্বর ২০২২) দুপুরের দিকে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,  জেলার  আদালত সড়ক ও শাপলা চত্ত্বরে অভিযান পরিচালনা করে  ৩ ফার্মেসীকে  ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা। 

অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন  জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাউচিং চৌধুরী এবং জেলা পুলিশের সদস্যরা।
মেয়াদবিহীন কাটা ঔষধ ও  ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় আদালত সড়কের উষমী ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ,  মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় ডিজিটাল ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় । 

এছাড়া মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় শাপলা চত্ত্বরের নাসির ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। খাগড়াছড়ি জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা বলেন জেলার প্রতিটি স্থানে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit