শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
একজন কন্যার বিদায় — আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার

সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে পুনাকের খাদ্য সামগ্রী, টিউবয়েল ও ছাগল বিতরণ 

জিন্নাতুল ইসলাম জিন্না, লমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সুবিধা বঞ্চিত ৩৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, টিউবয়েল ও ছাগল বিতরণ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় বেগম কামরুন নেছা ডিগ্রী কলেজ মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সৌজন্যে পুনাক সভানেত্রী জীশান মীর্জা এ খাদ্য সামগ্রী ও ছাগল বিতরণ করেন।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাটের সভাপতি উম্মে কুলসুম লাকী-এর সভাপতিত্বে বিতরনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)র সমাজকল্যাণ সম্পাদীকা তৌহিদা ইসলাম নূপুর, কোষাধ্যক্ষ নাফিস সিদ্দিকী, উৎপাদন ও বিপনন সম্পাদিকা সৈয়দা মিহির আফরোজ, পুনাক সভানেত্রী জীশান মীর্জা প্রমুখ। 

এ সময় লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম, ওসি (তদন্ত) মোজাম্মেল হক, আদিতমারী থানা অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসূল, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ উমর ফারুক, লালমনিরহাট সদর ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদের, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে পুনাক’র সভানেত্রী জীশান মীর্জা  ১৫ জন সুবিধা বঞ্চিতদের মাঝে টিউবয়েল বিতরণ করেন। সুবিধা বঞ্চিত ৩৫ পরিবারের মাঝে ১০কেজি চাল, ২কেজি ডাল, ১কেজি সরিষার তেল, ১০০গ্রাম শুকনা মরিচ, ২পিস শাড়ি, ২পিস লুঙ্গী, ১টি টর্চ লাইট, ৬টি প্যাকেট মৌসুমী সবজি বীজসহ  প্রত্যেক পরিবারকে ৩৫টি ছাগল বিতরণ করা হয়।

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit