বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

পাঁচটি বার্ন ইউনিট স্থাপনে চুক্তিভিত্তিক পরিচালক নিয়োগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মুহম্মদ নওয়াজেস খান। নওয়াজেস খানকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাগুলো স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অধ্যাপক নওয়াজেস খানকে ৫টি মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর) ১০০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক (বার্ন অ্যান্ড বার্ন রিকন্সট্রাকশন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।  

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit