বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ইভিএমের পক্ষে ১৭ দল কি না, খতিয়ে দেখা শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনের (ইসি) উল্লেখ করা ১৭টি রাজনৈতিক দলের ইভিএমের পক্ষে মত দেওয়া নিয়ে প্রশ্ন ওঠার পর তা খতিয়ে দেখতে শুরু করেছে কমিশন। এ ছাড়া ইভিএম নিয়ে চলমান এ বিতর্কের মধ্যেই আরো দুই লাখ ইভিএম কেনার প্রকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে কমিশন। আজ সোমবার কমিশনের সভায় এই প্রকল্প প্রস্তাব চূড়ান্ত হতে পারে। ইসির পক্ষ থেকে বলা হচ্ছে, গত জুলাইয়ে সংলাপের আগেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইভিএম পরীক্ষার জন্য বসা হয়েছিল। 

ওই সময়ও কিছু মতামত এসেছে। এ ছাড়া বেশ কয়েকটি দল লিখিত প্রস্তাবে ইভিএমের বিপক্ষে মত প্রকাশ করলেও মৌখিক আলাপে মত পরিবর্তন করে। দলগুলোর সঙ্গে আলাপে ১৭০ জিবি ভিডিও ক্লিপ কমিশনের কাছে আছে। এগুলো দেখে-শুনে এবং লিখিত প্রস্তাব বিশ্লেষণ করেই ইভিএমের পক্ষের ১৭টি দলকে চিহ্নিত করা হয়েছে। তার পরও প্রশ্ন যখন উঠেছে তখন আবারও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি ভুল হয়ে থাকে সংশোধন করা হবে।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) গতকাল রবিবার কালের কণ্ঠকে বলেন, ইভিএমের পক্ষে ১৭ দলের হিসাবটি আবারও খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনার মো. আলমগীরের তত্ত্বাবধানে এ কাজ শুরু হয়েছে। ইভিএম কেনার প্রকল্প চূড়ান্ত করার বিষয়ে কমিশন সভা সম্পর্কে তিনি বলেন, সিইসি কাল (সোমবার) এ বিষয়ক সভায় ভার্চুয়ালি যোগ দিতে সম্মত হয়েছেন।

এদিকে নির্বাচন কমিশনার মো. আলমগীর গতকাল নিজ দপ্তরে ইভিএম এবং এর পক্ষে ১৭টি দলের  তালিকার পক্ষে নিজের অবস্থান জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘আপনারাই তো বলেন রাতে ভোট হয়। আপনারা কি চান আবারও ব্যালটে ভোটের মাধ্যমে সেই অবস্থায় ফিরি?’ তিনি বলেন, ‘দলগুলোর সঙ্গে যে সভা করেছি, তা আপনারা সরাসরি দেখেছেন। আমাদের কর্মকর্তারা এগুলো লিপিবদ্ধ করেছেন, ভিডিও ক্লিপ আছে। সেগুলো দেখে তাঁরা আমাদের লিখিতভাবে দিয়েছেন। তিনবার মিলিয়ে দেখা হয়েছে। আমরা দলগুলোর লিখিত বক্তব্য এবং ভিডিও ক্লিপের ভিত্তিতে ইভিএম নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। ’

সাংবাদিকদের অন্য এক প্রশ্নে মো. আলমগীর বলেন, ‘আমাদের টাকা দেওয়া হলে, প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে ৩০০ আসনেই ইভিএম করব। ’ দুই লাখ ইভিএম কেনার নতুন প্রকল্প বিষয়ে তিনি বলেন, ‘কাল (আজ সোমবার) আমরা বসব। যদি দেখা যায় আমাদের পর্যবেক্ষণ ঠিক আছে, তবে ইভিএমের নতুন প্রকল্প অনুমোদন হবে। ’

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit