বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার সৌদির কাছে ‘মক্কায় হামলার’ প্রমাণ চাইল ইরান ইয়েমেনে সৌদি আরবের ‘উইং লুং-২’ ড্রোন ভূপাতিতের দাবি জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ ভূমি সেবায় দুর্নীতি বরদাশত করা হবে না: ভূমি প্রতিমন্ত্রী মহাবিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের চৌগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষক ও সভাপতির পকেটে ঢুকেছে টাকা চৌগাছায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত 

বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপের সম্ভাবনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : আজ রোববার। রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে। তবে মেঘলা আকাশ ভেদ করে মাঝে মাঝে রোদের দেখা মিললেও আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি। এর মধ্যে আবার দেখা দিয়েছে লঘুচাপের সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকালে বৃষ্টি হয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে। তবে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এর সঙ্গে আজকের বৃষ্টির কোনো যোগসূত্র নেই।

সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সারা দিন। বিকালের দিকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয়। সে জন্য দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মনোয়ার হোসেন আরও বলেন, আগামী মঙ্গলবারের দিকে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। সেটি নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনই বলা যাবে না।

আবহাওয়া অধিদপ্তরের আজ বেলা ১১টায় দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজধানীতে বৃষ্টিপাত ছিল সামান্য।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit