শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি  কিরিচ, ১টি দা জব্দ করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার এম.এ রশিদ মোড়ে অবস্থিত ফাতেমা মঞ্জিলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

গ্রেফতারকৃতরা হলো. হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের হাজীগ্রামের সালা উদ্দিনের ছেলে ফয়সাল (২০) ও কবিরহাটের নলুয়া গ্রামের নূর হোসেনের ছেলে নুরুল ইসলাম (২০)। তারা নোয়াখালী সুপার মার্কেটের আলিফ হোটেলে চাকরি করতো। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুর এলাকার এম এ রশিদ মোড়ের ফাতেমা মঞ্জিলের পাশবর্তী একটি টিনসেড ঘরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ফয়সাল ও নুরুল ইসলামকে আটক করে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম তথ্যগুলো নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit