বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে আইনশৃংখলা পরিস্থিতি ও উত্তরণের উপায় শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ

শাহিনের চিকিৎসায় পাশে দাঁড়ায়নি পিসিবি, অভিযোগ হবু শ্বশুরের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : শাহিন শাহ আফ্রিদি, যিনি হাঁটুর চোটের কারণে এশিয়া কাপে পাকিস্তান দল থেকে ছিটকে যান। দলের সেরা পেসারকে না পেয়ে তখন হাপিত্যেশ করেন দলটির অধিনায়ক বাবর আজমসহ অনেকেই। অথচ তার চিকিৎসার জন্য নাকি পাশে দাঁড়ায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পিসিবির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন শাহিনের হবু শ্বশুর, সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে আফ্রিদি জানান, পাকিস্তান বোর্ড পাশে না দাঁড়ালেও নিজে কিছুটা সাহায্য করেছেন তিনি। তিনি বলেন, ‘শাহিন নিজের টাকায় ইংল্যান্ডে গিয়েছিল। যাওয়ার টিকিট, হোটেলে থাকার খরচ সমস্ত কিছু সে নিজের টাকায় করেছে। তার জন্য আমি ডাক্তারের ব্যবস্থা করেছিলাম। এরপর সে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে। পাকিস্তান বোর্ড তার জন্য কোনো কিছুই করেনি। সে নিজের খরচেই সবকিছু করেছে।’

তবে শাহিনের চিকিৎসার জন্য অর্থ খরচ না করলেও দলের বর্তমান সফর ডিরেক্টর জাকির খান খোঁজ খবর নিয়েছেন বলে জানান আফ্রিদি। তিনি জানান, এটা শুধু খোঁজ-খবরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বিপদের সময় তারা পাশে দাঁড়ায়নি। ডাক্তার, হোটেল ও খাবার বিলসহ সবকিছু সে নিজের অর্থায়নে করেছে। আর যতদূর জানি, জাকির খান তার সঙ্গে দুই-একবার কথা বলেছেন। আর তা ওইটুকুই ছিল। 

শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাইয়ে গল টেস্টে হাঁটুতে চোট পেয়েছিলেন শাহিন। দেশে কিছুদিন রিহাব করার পর গত মাসের শেষ দিকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এই পেসার। যেন দ্রুত সুস্থ হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যোগ দিতে পারেন তিনি। তাকে দলে রেখে ইতিমধ্যে ১৫ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে বোর্ড।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit