শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

নওগাঁর পোরশায় শিশুর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় সাদিয়া আক্তার নামে নয় বছরের এক শিশু কন্যার রহস্যজন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গুচ্ছ গ্রামে। মৃত সাদিয়া আক্তার ওই গ্রামের রুবেল মিঞার মেয়ে। জানাগেছে, গত বৃহস্পতিবার বিকালে স্কুলে ক্লাস শেষে সাদিয়া বাড়িতে আসে। বাড়িতে আসার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা।

খুঁজে না পাওয়ার এক পর্যায়ে সাদিয়ার বাবা রাত দেড়টার দিকে থানায় সাধারন ডায়েরি করেন। পরের দিন শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে সাদিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের সময় সাদিয়ার বাম কানের লতিতে রক্ত বের হওয়ার চিহ্ন ছিল। থানা অফিসার ইনচার্জ জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলে রহস্য উৎঘাটন করা যাবে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit