মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

মাটিরাঙ্গাতে রাত ৮পর দোকান খোলা রাখায় ১১দোকানিকে  ১১হাজার টাকা জরিমানা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১১ দোকানদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।সোমবার (১২সেপ্টেম্বর ) রাত সাড়ে আটটার দিকে মাটিরাঙ্গা বাজারের মোবাইল মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের   অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মিজ তৃলা দেব। অভিযানে ১১হাজার টাকা জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মিজ তৃলা দেব  বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।অভিযানে উপজেলা সদরে  এলাকার যে সমস্ত দোকান সরকারি নির্দেশনা অমান্য করে যারা দোকান  খোলা রেখে ব্যবসা পরিচালনা করেছেন তাদেরকে  ১৮৬০ এর ১৮৮ ধারায় রাত ৮পর দোকান খোলা রাখার অপরাধে ১১জন দোকানদারকে ১হাজার টাকা করে সব মোট ১১হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মিজ তৃলা দেব।

কিউএনবি/অনিমা/১৩.০৯.২০২২/দুপুর ১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit