শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া ইউক্রেন, প্রত্যাখ্যান জার্মানির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া হলেও তা দেশটিকে সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জার্মানি। 

সোমবার বার্লিনে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা লামব্রেশট এ তথ্য জানান। খবর রয়টার্সের।

তিনি বলেন, কোনো দেশ এখন পর্যন্ত পশ্চিমা নির্মিত পদাতিক যুদ্ধ যান বা মূল ব্যাটেল ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করেনি। জার্মানি একতরফাভাবে এ ধরনের পদক্ষেপ নেবে না, এ বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে একমত আমরা।

তিনি আরও বলেন, ১০০ বিলিয়ন ইউরোর বিশেষ তহবিল ব্যবহার করার পরও জার্মানিকে ন্যাটোর বেঁধে দেওয়া জিডিপির ২ শতাংশ সামরিক ব্যায়ের লক্ষ্য পূরণ করতে হবে এবং সামরিক নেতৃত্ব গ্রহণ করতে হবে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তার জন্য আমাদের জিডিপির ২ শতাংশ, কোনো অজুহাত ছাড়াই এ অর্থ আমাদের দরকার। এখন যে সরঞ্জাম কিনছি, কয়েক বছরের মধ্যেই সেগুলোর রক্ষণাবেক্ষণের খরচ আমরা বহন করতে পারব না এ পরিস্থিতি আমাদের অবশ্যই এড়ানো দরকার।

কিউএনবি/অনিমা/১৩.০৯.২০২২/সকাল ৯.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit