মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ্যে গৃহবধুকে মারধর, সামাজিক গণমাধ্যমে ভিডিও ভাইরাল

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় এক গৃহবধুকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মারধরের শিকার ওই গৃহবধুর স্বামী আমির হোসেন বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগ পাওয়ার পর পরই আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রবিবার সকালে উপজেলার দিঘীরহাট বাজারে এ মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার গৃহবধু রাহিলা বেগম সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকার আমির হোসেনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গৃহবধুর স্বামী আমির হোসেন প্রায় ১৮ বছর যাবত দিঘীরহাট বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে লন্ড্রীর দোকান করে আসছেন। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে আসাদুল, আতিকুল, কাজল, কমল, বাদল, শহিদুল ও খলিলুর রহমান হঠাৎ এসে উক্ত দোকানঘরটি নিজের দাবী করে দোকানের ভিতরে ঢুকে যাবতীয় মালামাল বাহিরে ফেলে দেয় ও ভাংচুর করে। এ সময় আমির হোসেন ও তার স্ত্রী বাঁধা দিতে আসলে তাদের মারধর করে ও আমির হোসেনের স্ত্রীকে বাজারে প্রকাশ্যে মারধর করে এবং স্লীলতাহানির ঘটনা ঘটায়। এ সময় দোকানের নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়।আমির হোসেন জানান, আমি ওই দোকানঘরে প্রায় ১৮/১৯ বছর ধরে ব্যবসা করে আসছি। কিন্তু হঠাৎকরে তারা এসে আমার দোকান ভাংচুর করে। আমি ও আমার স্ত্রী বাঁধা দিতে আসলে তারা আমার স্ত্রীকে অনেক মেরেছে। বাজারের মধ্যে আমার স্ত্রীকে মেরে কাপড় ছিড়ে বিবস্ত্র করেছে। আমি এ ঘটনায় বিচার দাবী করে হাতীবান্ধা থানায় অভিযোগ করছি।এ ঘটনায় কমল জানান, ওই দোকান ঘরটি আমার খালু খলিলুর রহমানের। আমির হোসেন সেখানে ভাড়ায় থাকতো। কিন্তু প্রায় ৭/৮ বছর যাবত তারা কোন ভাড়া দেয় না। তাই তাদেরকে অনেকবার ঘর ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছিলো তারা তা শুনেনি। রবিবার সকালে সেখানে তাদের আবারও ঘর ছেরে দেয়ার কথা বলতে গিয়েছিলাম। তাদের কাউকে মারধর করা হয়নি।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/সন্ধ্যা ৭.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit