শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ফিঞ্চের বিদায়ি ম্যাচে স্মিথের শতক

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তাই ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন ফিঞ্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটিই ফিঞ্চের শেষ ওয়ানডে। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে ১৩ বলে ৫ রান করে টিম সাউদির বলে বোল্ড হয়েছেন ফিঞ্চ।

বিদায়ী ম্যাচে ফিঞ্চের ব্যাট না হাসলেও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিয়েছেন স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে ও অ্যালেক্স ক্যারি। স্মিথের ১০৫, লাবুশানের ৫২ ও ক্যারির ৪২ রানের কল্যাণে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৭ রান  সংগ্রহ করে অজিরা। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নেন। এছাড়া টিম সাউদি, লোকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট নেন।

২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের স্কোর ৪৪ ওভারে ৬ উইকেটে ২১৫ রান। গ্লেন ফিলিপস ৪২ ও মিচেল স্যান্টনার ২৬ রানে ব্যাট করছেন। শেষ  ৬ ওভারে কিউইদের দরকার ৫৩ রান। ২০১৩ সালে ওয়ানডেতে অভিষেক হয় ফিঞ্চের। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ফিঞ্চ এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৭ সেঞ্চুরি ও ৩০ ফিফটি হাঁকিয়েছেন। এই সংস্করণে ৩৮.৮৯ গড়ে ৫৪০৬ রান করেছেন তিনি।  

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit