শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইমরান খানের ‘হুঙ্কার’

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ Time View

ডেস্কনিউজঃ জিন্নাহ স্টেডিয়ামে সমাবেশে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, তারা যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না দেয় তাহলে জনগণ শান্তিপূর্ণ প্রতিবাদ করতে রাস্তায় নামার জন্য প্রস্তুত। অথবা আমরা জোর করে নির্বাচন দিতে বাধ্য করবো।

এ সময় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি তারা নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে কারণ তারা জানে তারা অতীতের চেয়ে অনেক খারাপ করবে।

ইমরান তার দলের ইনসাফ ছাত্র ফেডারেশন এবং সাধারণ যুবকদের উদ্দেশে বলেন, যার জন্য আমি এই জাতিকে প্রস্তুত করছি…এর জন্য প্রকৃত স্বাধীনতার জন্য দেশের যুবকদের দরকার হবে।

তিনি বলেন, দেশের প্রকৃত স্বাধীনতার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। যদি দেশ প্রকৃত স্বাধীনতা পায় তাহলে জেল সেখানে তুচ্ছ বিষয়। এসময় তিনি আরও বলেন, আমদানি করা সরকার নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।

এর আগে গত ৮ সেপ্টেম্বর ইমরান খান সতর্ক করে বলেন,তাকে জেলে পাঠানো হলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন।

গত ২০ আগস্ট এক র‍্যালিতে ইমরান খান ইসলামাবাদের পুলিশ প্রধান এবং এক নারী বিচারকের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন ও হুমকি দেন। এরপরই তার বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে আগাম জামিনে আছেন ইমরান খান।

বিপুল/১১.০৯.২০২২/ দুপুর ২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit