শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপ্রধান ঘোষণা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসকে দেশ দুটির রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। রবিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেল ডেভিড হার্লি এই ঘোষণা দেন। এদিকে টেলিভিশনের মাধ্যমে রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দুই দেশের প্রধানমন্ত্রীই সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রশংসা করেছেন।

রাজা তৃতীয় চার্লস সদ্য রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে। গতকাল শনিবার তিনি যুক্তরাজ্যের রাজা হিসেবে শপথ নেন। পদাধিকারবলে যুক্তরাজ্যের সিংহাসনের অধিকারী নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান।

সিএনএন জানিয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ যুক্তরাজ্যে রানির শেষকৃত্যে যোগ দেবেন। তিনি ফিরে আসার পর ২২ সেপ্টেম্বরকে রানির সম্মানে অস্ট্রেলিয়ায় জাতীয় স্মরণ দিবস হিসেবে পালন করা হবে। 

৭০ বছর ধরে রানির আসনে অধিষ্ঠিত ছিলেন রানি। রাষ্ট্রপ্রধান হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথ ১৬ বার অস্ট্রেলিয়া সফর করেছিলেন। ১৯৯৯ সালে রানিকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরাতে অস্ট্রেলিয়ায় গণভোট হয়েছিল। গণভোটে দেখা যায়, অধিকাংশ অস্ট্রেলিয়ান রানিকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চান।

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/দুপুর ১.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit