শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

এশিয়া কাপ ফাইনাল: নজর থাকবে যাদের দিকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৫তম আসরের শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে শক্তিশালী দল দু’টি।

এশিয়া কাপের ফাইনালের এই লড়াইয়ে দুই দলের অনেক তারকার দিকে নজর থাকবে দর্শকদের। কারা মাতাতে পারেন ফাইনাল, এক নজরে দেখে নেওয়া যাক।

মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)

পাকিস্তানের অন্যতম সেরা তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এই ওপেনার এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুটি হাফসেঞ্চুরিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

বাবর আজম (পাকিস্তান)

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাঁচ ইনিংস খেলে মাত্র ৬৩ রান করেছেন তিনি। ফাইনালের মঞ্চে জ্বলে পারেন বিশ্বের অন্যতম সেরা এই তারকা।

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কার সেরা বোলার হিসেবেই এবারের এশিয়া কাপ শুরু করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু এখন পর্যন্ত খুব বেশি  সুবিধা করতে পারেননি। প্রথম চার ম্যাচে ৩ উইকেট নিয়েছেন। তবে সুপার ফোরের শেষ ম্যাচে পুরনো হাসারাঙ্গাকে দেখা যায়। পাকিস্তানের বিপক্ষে দলের জয়ে দারুণ অবদান রাখেন। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন।

কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কার ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম কুশল মেন্ডিস। দলকে দারুণ সূচনা এনে দেন এই তারকা ওপেনার। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে এবং সুপার ফোরে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে দারুণ খেলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit