শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

উর্বশী কে? তাঁকে তো আমি চিনিই না : নাসিম শাহ (ভিডিও)

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে একের পর বিবাদে বরাবরই আলোচনায় থাকছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। তবে এবার এক পাকিস্তানি বোলারের জন্য নতুন করে হলেন সমালোচনার শিকার তিনি! সম্প্রতি এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানের বোলার নাসিম শাহর সঙ্গে একটি ভিডিও অনলাইনে প্রকাশ করেছেন উর্বশী। তারপরই সমালোচনা শুরু হয়েছে ভারতীয় অভিনেত্রীর। ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে বসে রয়েছেন অভিনেত্রী।

অপরদিকে মাঠে খেলছেন পাকিস্তানি বোলার নাসিম। দুজনের হাসিমুখের কিছু ঝলক নিয়েই বানানো হয়েছে ভিডিওটি। এমনকি ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের ‘কোই তুঝকো না মুঝসে চুরা লে’ গানটি ব্যবহার করা হয়েছে। তবে মজার বিষয় হলো নাসিম শাহ নাকি উর্বশীকে চেনেনই না।

এক সাক্ষাৎকারে নাসিম বলেছেন যে, তিনি উর্বশীকে চেনেনই না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উর্বশীর প্রসঙ্গে চলে আসে। তখন এক সাংবাদিক নাসিমকে প্রশ্ন করেন, ‘উর্বশীর নাম শুনে হাসছেন, আপনি কি জানেন যে সে আপনাকে দেখতে আসে। আর ক্রিকেটের পর শোবিজের দিকে যাওয়ার ইচ্ছা আছে?’ জবাবে নাসিম বলেন, ‘না, এমন পরিকল্পনা নাই। আর হাসি তো পাচ্ছে আপনার প্রশ্ন শুনে। উর্বশী কে? সে কী করে তা আমি জানিই না। জানি না লোকজন কেন এমন ভিডিও বানায়। কী হয়েছে তা আমি জানিই না। ’

এরপর আরেকজন সাংবাদিক বলেন, ‘উর্বশী তো আপনার জন্য পাকিস্তানের খেলা দেখতে আসেন। ’ তখন নাসিম বলেন, ‘সত্য কথা বলতে কি, আমি এসবের কিছুই জানি না। আমি তো মাঠে শুধু নিজের খেলাটা খেলি। ’

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit