শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সেই কাদিসকে উড়িয়েই শীর্ষে উঠেছে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে থাকলেও গত চারবারের দেখায় একবারও এই দলটিকে হারাতে পারেনি বার্সা। এবার দারুণ ফর্মে থাকা বার্সেলোনা কাদিসের বিপক্ষে তাদেরই মাঠে খেলার প্রথমার্ধে ছন্দ হারালেও দ্বিতীয়ার্ধেই ফিরে চেনা রুপে। আর তাদেরকে কাঁদিয়ে ছেড়েছে জাভি হার্নান্দেজের দল। 

শনিবার লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানদোভস্কি। শেষ দুটি গোল করেন আনসু ফাতি ও উসমান দেম্বেলে।

প্রথমার্ধে পুঁচকে কাদিসের জালে একবারও বল জড়াতে পারেনি জাভি হার্নান্দেজের দল। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সা। একে একে করে ৪ গোল।

প্রথম গোলের জন্য ৫৫তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। ফ্রেংকি ডি ইয়ং খোলেন গোলমুখ। দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডোস্কি।

৮৬তম মিনিটে ব্যবধান ৩-০ করেন তরুণ আনসু ফাতি। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাদিসের কফিনে শেষ পেরেকটি ঠুকেন উসমান দেম্বেলে।

এতে ৫ ম্যাচে ৪ জয় আর এক ড্র নিয়ে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে শীর্ষে উঠেছে জাভি হার্নান্দেজের দল। ৪ ম্যাচের সব কটি জিতে ১২ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে।

প্রসঙ্গত, ৮২তম মিনিটে হঠাৎ খেলা থামিয়ে দেন রেফারি। শুরুতে কারণটা বোঝা যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর জানা যায়, দর্শক সারিতে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসা কর্মীরা দ্রুত এগিয়ে যান। এ কারণে প্রায় এক ঘণ্টার খেলা বন্ধ থাকে।

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/দুপুর ১২.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit