শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ফিঞ্চের বিদায়ী ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে চায় কিউয়িরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন দলটির অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের বিদায়ী ম্যাচে জিততে মরিয়া অজিরা। 

আর এ ম্যাচ জিতেই নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চান ফিঞ্চ। অন্যদিকে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিউজিল্যান্ডের। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। 

২০১৩ সালে অভিষেক হওয়া ফিঞ্চ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটি খেলেই ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় জানাবেন।

নিজের বিদায়ী ম্যাচে জয় চান ফিঞ্চ। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘কাল ওয়ানডেতে শেষ ম্যাচ খেলতে নামবো। স্বাভাবিকভাবেই চাইবো ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে জয় পেতে। জয় দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে চাই। আর নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের সুযোগও থাকছে আমাদের। প্রথম দুই ম্যাচের পারফরমেন্স ধরে রাখতে পারলে শেষ ওয়ানডেতে জয় পেতে বেগ পেতে হবে না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পায় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে মাত্র ২ উইকেটে জিতলেও পরের ওয়ানডেতে কিউইদের বিপক্ষে ১১৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক অস্ট্রেলিয়া।

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ২৩৩ রানের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়েছিলো অস্ট্রেলিয়াকে। জবাব দিতে নেমে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে মহাচাপে পড়েছিলো অজিরা। তবে ষষ্ঠ উইকেটে ১৬৩ বলে ১৫৮ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়াকে জয় এনে দেন অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিন।

ক্যারি ৮৫ রানে থামলেও, ৮৯ রানে অপরাজিত থেকে অজিদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন গ্রিন।

আর দ্বিতীয় ওয়ানডেতে মিচেল স্টার্কের অলরাউন্ড নৈপুণ্য ও স্পিনার অ্যাডাম জাম্পার ভেল্কিতে জয় পায় অস্ট্রেলিয়া। উপরের সারির ব্যাটারদের ব্যর্থতার পরও লোয়ার-অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ৯ উইকেটে ১৯৫ রান করে অসিরা। স্টার্ক অপরাজিত ৩৮, অ্যাডাম জাম্পা ১৬ ও জশ হ্যাজেলউড অপরাজিত ২৩ রান করেন।

এরপর বল হাতে নিউজিল্যান্ডকে মাত্র ৮২ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। ৯ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন জাম্পা। স্টার্ক-অ্যাবট ২টি করে উইকেট নেন।

সিরিজ হারের ফলে হোয়াইটওয়াশের মুখে পড়া নিউজিল্যান্ড শেষ ম্যাচে সান্তনার জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চায়। দলের ওপেনার মার্টিন গাপটিল বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা ভালো করতে পারিনি। তবে শেষ ম্যাচে তিন বিভাগেই আমাদের ভালো খেলতে হবে। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই আমরা।’

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ যে দলই জিতবে, তারাই বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের চতুর্থস্থান দখলে নিবে। বর্তমানে ১৪ ম্যাচে ১১০ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে নিউজিল্যান্ড। আর ৭ ম্যাচে কিউয়িদের সমান ১১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে অজিরা।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৪০বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরমধ্যে জয়ের দিক দিয়ে এগিয়ে অজিরাই। ৯৪টি ম্যাচ জিতেছে তারা। ৩৯টি ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড। ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়।

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/সকাল ৭.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit