বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

মজাদার খাবার দেওয়ার কথা বলে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ,থানায় মামলা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২১২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (০৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে ভিকটিমের বাবার একটি অভিযোগ পেয়েছি।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় ওই ছাত্রী বাড়ির উঠানে খেলাধুলা করার সময় একই ইউনিয়নের আমজাদ আলীর ছেলে (১৬) ছাত্রীটিকে মজাদার খাবার দেওয়ার কথা বলে পাশের হলুদ ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ফরিদুল পালিয়ে যায়। এ সময় অজ্ঞান অবস্থায় স্থানীয়রা মেয়েটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। ওই দিন দুপুরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেন।
পুলিশ মামলা আমলে নিয়ে রাতেই অভিযান চালায়। তবে ছেলে ও তার পরিবারের সকলে পালিয়ে যায়। শুক্রবার দুপুর ১২টায় থানা-পুলিশ মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে ইউপি সদস্য মইনুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত মেয়ে ও ছেলের পরিবার কোন সদস্য আমাকে এ বিষয়ে কিছুই বলেনি। আমি বিভিন্নজনের কাছে ঘটনা জেনেছি। তবে মেয়ের তুলনায় ছেলের বয়স ৯-১০ বছর বেশি হবে। আমাদেরতো এসব বিষয়ে হাত দেওয়ার সুযোগ নেই।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘ধর্ষণের অভিযোগে মেয়ের বাবা বাদী হয়ে মামলা দিয়েছে। ওইদিন রাতই অভিযান চালানো হয়েছে। ছেলে ও তার পরিবারের লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে ধরা সম্ভব হয়নি। তবে আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit