বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে আইনশৃংখলা পরিস্থিতি ও উত্তরণের উপায় শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ

তুমি একজন লৌহমানবী: আনুশকাকে শোয়েব

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : প্রায় ৩ বছর ধরে ফর্মে ছিলেন না বিরাট কোহলি। শতরান তো দূরের কথা অর্ধশতকই উপহার দেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল কোহলির জন্য। এ নিয়ে সতীর্থ, ক্রিকেট সংশ্লিষ্টদেরসহ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের থেকেও কম সমালোচনা হজম করেননি কোহলি। ফর্মে ফেরা নিয়ে বেশ চাপে ছিলেন কোহলি। আর বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ১০২০ দিন পর শতরানের দেখা পেলেন ভারতের এ সাবেক অধিনায়ক। 

দুর্দান্ত ব্যাটিংয়ে সেদিন মাত্র ৬১ বলে ১২ চার ও ৬ ছক্কার মারে ১২২ রান করেন কোহলি। ইনিংস ব্রেকে কোহলি জানান, খারাপ সময়ে কেবল সহধর্মিণী আনুশকা শর্মাকেই সবসময় কাছে পেয়েছেন তিনি। নিজের স্ত্রীকে এভাবে সম্মান দেওয়ার বিষয়টি হৃদয় ছুঁয়ে গেছে পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের। তিনি আনুশকাকে লৌহমানবী হিসেবে আখ্যায়িত করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের এ স্পিডস্টার বলেছেন, ‘ম্যাচের দিন বিরাট কোহলি বলেছে, ‘আমার সবচেয়ে বাজে সময়টাও সে দেখেছে।’ নিজের স্ত্রীর কথা বলছিল কোহলি।  তাই আনুশকার জন্য টুপিখোলা সম্মান। দারুণ করেছো, তুমি একজন লৌহমানবী এবং বিরাট কোহলিও স্টিলের মতো শক্ত।’

বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরিটি করলেন কোহলি।  ক্রিকেটের ইতিহাসে এখন যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি।  তার সামনে স্বদেশি সেঞ্চুরির সেঞ্চুরিয়ান শচিন টেন্ডুলকার।  অর্থাৎ আর ২৯টি সেঞ্চুরি পিছিয়ে আছেন তিনি। সেই শুভকামনা জাানিয়ে শোয়েব বলেন, ‘অভিনন্দন কোহলি। এগিয়ে যেতে থাকো। তুমি দারুণ একজন মানুষ। সবসময় সত্যকে সমর্থন দিয়েছো। যে কারণে কখনও তোমার সঙ্গে খারাপ কিছু হবে। পরের ২৯ সেঞ্চুরি মানসিকভাবে চাপে রাখবে তোমাকে। তবে সবসময় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা হিসেবেই গণ্য হবে তুমি।’

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit